শ্রীপুরে ২২ ঘন্টা পর শিশুর লাশ দাফন সম্পন্ন
ভোরের আলো অনলাইন
১৮ August ২০২৫
ইং
নিজস্ব প্রতিবেদনঃ শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্ৰামে শিশুর লাশ দাফনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ।
উপজেলার গাজীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাশবাড়ি গ্ৰামের মরহুম সুরুজ মিয়ার মেয়ের বাচ্চা জন্ম গ্ৰহন করার, কয়েক ঘন্টা পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ।
নিহত বাচ্চার লাশ দাফন করার জন্য পারিবারিক কবরস্থানে কবর খনন করার সময় পারিবারিক সম্পত্তির মালিক ধন্ধে বাঁধা দেয় । বাঁধা উপেক্ষা করে কবর খনন করতে গেলে ইউনুস আলীর ছেলে আইনাল হক সহ বেশ কয়েকজন নিহত শিশুর পরিবারের সদস্যদের মারধর করে । এতে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ।
এ ঘটনাকে কেন্দ্র করে মরহুম আমজাদ হোসেনের ছেলে,সাইদুর রহমান বাদী হয়ে, আমিনুল ইসলামের ছেলে,মো: উজ্জল হোসেন (৩০),আজিজুল ইসলাম (২৭), মোঃ ইউসুফ আলীর ছেলে,আয়নাল হক (৪৫), মো: রানিং (১৮), পিতা- আয়নাল হক, মো: এনামুল হক (৩৫),আমিনুল ইসলাম (৫০) নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৭/৮ জন বিবাদীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগে উল্লেখ করেন আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ থাকার কারনেই শিশুর লাশ দাফন করতে বাধা দেয় । শিশু মৃত্যুর ২২ ঘন্টা পর শ্রীপর থানা পুলিশের সহযোগিতায় লাশ দাফন সম্পন্ন হয় ।
এ ঘটনায় বিবাদী আমিনুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন বলেন আমরা শিশুর লাশ দাফনে বাঁধা দেয়নি ,জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদি পক্ষ আমাদের মারধর করে । শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা বাড়িতে চলে আসি ।আমরা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক পিপিএম বলেন শিশুর লাশ দাফন করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ভোরের আলো/ মেহেদী /গাজীপুর
আপনার মতামত লিখুন :