টি-২০ সিরিজের দলে ফিরলেন অধিনায়ক লিটন...
এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে ছিলেন ডানহাতি পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। তাকে রাখা হয়নি ক্যারিবীদের বিপক্ষে প্রথম দুই টি-২০’র দলে। এছাড়া লিটনের ইনজুরির কারণে আফগানদের বিপক্ষে টি-২০ দলে নেওয়া হয়েছিল সৌম্য সরকারকে। ভিসা জটিলতায় তিনি আরব আমিরাতে যেতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তাকে রাখা হয়নি।