শ্রীপুরে জনতার হাতে ধরা ৩ ছিনতাইকারী, পুলিশের কাছে হস্তান্তর
ভোরের আলো অনলাইন
১৩ March ২০২৬
ইং
স্টাফ রিপোর্টার, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
জানা যায়, প্রথমে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হেলথ কেয়ার ফ্যাক্টরির সামনে মোঃ রুবেল মিয়া (২৫) কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৪ হাজার টাকা ছিনতাই করে মোস্তফা, পাভেল ও রাব্বি নামে তিন যুবক। পরে তারা আবারও দ্বিতীয়বার ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করে তাদের আটক করেন।
এ সময় শ্রীপুর পৌর জাসাসের আহ্বায়ক সদস্য সিফাত হাসান, শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সৌরভ মাহমুদসহ এলাকার যুবসমাজ ও স্থানীয়রা তাদের ধরে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আটক তিনজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :