• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728" title="ad728">

জীবিকার খোঁজে ই-বাইক


FavIcon
ভোরের আলো অনলাইন
২৩ October ২০২৫ ইং
ছবির ক্যাপশন: ফুডপ্যান্ডার ডেলিভারি সহযোগীর সহায়তা ও কল্যাণে প্যান্ডা হার্টস কর্মসূচির অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ad728

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ডেলিভারি কার্যক্রম পরিচালনা করতে ডংজিন ইলেকট্রিক মোটরসাইকেলের অংশীজন হয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ফলে বিপণন সহযোগীরা এখন কোনো ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র দুই হাজার ৪০০ টাকা (ইএমআই) মাসিক কিস্তি সুবিধায় পরিবেশবান্ধব ই-বাইক কেনার সুবিধা পাবেন।
ফুডপ্যান্ডার ডেলিভারি সহযোগীর সহায়তা ও কল্যাণে প্যান্ডা হার্টস কর্মসূচির অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ফুডপ্যান্ডার ডেলিভারি সহযোগীরা এখন কোনো ক্রেডিট কার্ড ছাড়াই মাত্র ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট ও মাসিক দুই হাজার ৪০০ টাকার সহজ কিস্তিতে (২৪ মাসের বেশি ইএমআই সুবিধা) ডংজিনের ই-বাইকের নতুন মডেল (এটু, জিসিক্স ও আরসিক্স) কেনার সুবিধা পাবেন। সহজে ডেলিভারি সহযোগীর জন্য ই-বাইক ক্রয়ের সুযোগ তৈরিকে অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত করল উদ্যোক্তারা। 
ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, সব ধরনের কার্যক্রমের কেন্দ্রেই রয়েছেন আমাদের ডেলিভারি পার্টনার। ডংজিনের সঙ্গে অংশীজনের মাধ্যমে আমরা ই-বাইককে জীবিকার জন্য সাশ্রয়ী করেছি।
ফলে ডেলিভারি পার্টনাররা পরিবেশবান্ধব বাহনের মাধ্যমে তাদের কাজের পরিধি ও জীবনযাত্রার মানোন্নয়ন করার সুবিধা নিতে পারবেন।