• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728" title="ad728">

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


FavIcon
ভোরের আলো অনলাইন
২৮ November ২০২৫ ইং
ছবির ক্যাপশন: ad728

দৈনিক সময়ের কাগজ ও আমাদের বসুন্ধরা পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের প্রতিবাদ।
গত ১৩-১১-২০২৫ হংরেজি তারিখ দৈনিক আমাদের বসুন্ধরা পত্রিকায়" শ্রীপুরে জোরপূর্বক ওয়াকফকৃত মসজিদ ও কবরস্থানের জায়গা দখলের অভিযোগ সংবাদ সম্মেলন" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমার পরিবার আমি মোঃ আজাহার উদ্দিন গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, সম্প্রতি দৈনিক" আমাদের বসুন্ধরা পত্রিকায় আমার বিরুদ্ধে 'মসজিদ ও কবরস্থানের জায়গা দখলের অপবাদ দিয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, তথ্যবিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। প্রকৃত ও ব্যাস্তবতা হলো আমার ছোট ভাই মাহতাব উদ্দিন একজন শিক্ষক হয়ে তথ্য গোপন করে মিথ্যা ঘটনা বর্ণনা দিয়ে আমার ভাই বোন ও মাতাকে হয়রানি করে আসছে। এই মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের পরিবারের সামাজিকভাবে সম্মান হানি হয়েছে। সংবাদটি কোনো প্রকার তথ্য যাচাই ছাড়া প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতার পরিপন্থী। আমি এই মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে, আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে অনুরোধ করছি, এই মিথ্যা প্রচারণার পেছনে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা বিশ্বাস করি, সভ্য ও ন্যায়ের জয় হবেই, এবং সাংবাদিকতার মান রক্ষায় দায়িত্বশীল গণমাধ্যম ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবে। আমি আজাহার প্রধান ও আমার ২ ভাই ২। সোলেমান উদ্দিন, ৩। হারিছ উদ্দিন ও আমার মাতা মোছাঃ বিরুদ্ধে ওয়াকফকৃত এতিমের জমি দখলের যেই অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকাশ থাকে যে, গত ২৪/৯/২০২৫ ইং তারিখ রোজ সোমবার বাংলাদেশ সমাচার পত্রিকায় আমাদের বসুন্ধারা পত্রিকায় ও সময়ের কাগজ পত্রিকায় মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে।