শ্রীপুর গরিব ও অসহায় মানুষের পাশে ছাত্রদল নেতা রিফাত বেপারী
ভোরের আলো অনলাইন
১৩ March ২০২৬
ইং
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও শ্রীপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিফাত বেপারী।
সম্প্রতি স্থানীয় একটি হাটবাজারে দেখা যায়, তিনি এক অসহায় ব্যক্তির হাতে ইফতার তুলে দিচ্ছেন। এ সময় উপস্থিত স্থানীয়রা জানান, রিফাত বেপারী দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছেন।
রিফাত বেপারী বলেন, “মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষগুলোকে সামান্য সহযোগিতা করতে পারলে সেটাই আমাদের জন্য বড় পাওয়া।”
এ সময় তিনি আরও বলেন, ভবিষ্যতেও তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যেতে চান। স্থানীয়দের মতে, তরুণ সমাজকর্মী হিসেবে রিফাত বেপারী ইতোমধ্যে এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন।
আপনার মতামত লিখুন :