স্বৈরাচার পতনে আন্দোলনে বুলেট বিদ্ধ বাপ্পি কাঁতরাচ্ছে বিছানায়
ভোরের আলো অনলাইন
০৩ January ২০২৫
ইং
স্বৈরাচার শেখ হাসিনার পতনের ডাকে আন্দোলনে তখন ছাত্র জনতার মিছিলে যোগ দিয়েছিল গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের ৮ শ্রেণীর ছাত্র মো: বাপ্পি।
ছাত্র-জনতাকে উদ্দেশ্যে করে ছোঁড়া গুলি বাপ্পি মেরুদন্ডের পাশ দিয়ে বিদ্ধ হয়ে না শরীরের নারী ভুড়িকে ছিদ্র করে দিয়েছে । কেটে ফেলা হয়েছে পায়ুপথ, ক্ষত-বিক্ষত শরীর নিয়ে বিছানায় কাতরাচ্ছে বাপ্পি । চিকিৎসার জন্য স্বল্প আয়ের বাবা ইতিমধ্যে সহায় সম্বল বিক্রিও করেছেন।
এমন অসহায়ত্বের কথা শুনে শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পৌরসভার ৭নং ওয়ার্ডে চন্নাপাড়া এলাকায় ভাড়া বাসায় বাপ্পীকে দেখতে ছুটে যান কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় তার বাবার হাতে নগদ অর্থ প্রদান করেন, এছাড়াও চিকিৎসার ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এসময় বাড়ির মালিক পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ডের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রিন্স আহত বাপ্পির ঘর ভাড়া বকেয়া ৭০ হাজার টাকা মওকুফ করে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল হক শ্যামল, ওয়ার্ড বিএনপির নেতা মোবারক হোসেন তুহিন বেপারী, আশ্রাব আল নিজাম, মোজাম্মেল হক রতন, জাকিরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুর রহিম ভূঁইয়া, জহিরুল ইসলাম প্রিন্স, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এস এম পলাশ চঞ্চল, ছাত্রদল নেতা রাসেল সরকার, মাসুদুর রহমান মাসুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাপ্পীর বাবা উপস্থিত সাংবাদিকদের জানান, বাপ্পীকে নিয়ে ভয়ে আছি, তার শরীরে পচন ধরে গেছে, অভাবের তাড়ণায় ঠিকমত চিকিৎসা করতে পারছিনা, ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার টাকা বাকি রয়ে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বাকি টাকার জন্য মামলার হুমকি দিচ্ছে।
তিনি আরো জানান, গুলিতে আমার ছেলের মেরদন্ডের পাশ দিয়ে বুলেট নাড়িভুড়ি ছেদ করে শরীরের পিছনে ছেদ করে। ডাক্তাররা বলেছে, আমার সহায় সম্বল সব তার চিকিৎসায় ব্যয় করেছি এখন আমি অসহায়। তাই সমাজের বিত্তবানদের কাছে আমার ছেলের চিকিৎসার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :