• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728" title="ad728">

শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ


FavIcon
ভোরের আলো অনলাইন
১৫ August ২০২৫ ইং
ছবির ক্যাপশন: ad728

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরের দূর্লভপুর মধ্যপাড়া গ্রামে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শ্রীপুরের বরমী ইউনিয়ন ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বস্ত্র বিতরণ করেন।

বস্ত্র বিতরণপূর্ব অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দুঃশাসন থেকে মুক্তি ও গণতন্ত্র রক্ষার জন্য আ'লীগের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, মহিয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। শুধু কারাগারে নিক্ষেপ করাই হয় নাই, প্রতিহিংসার এবং শাস্তি দেয়ার জন্য, কষ্ট দেয়ার জন্য তাঁকে পরিত্যক্ত ভবনে আটকে রাখা হয়েছিল। সেখানে ধীরে ধীরে অসুস্থ হয়ে যান তিনি।

তিনি আরো বলেন স্যাঁতসেঁতে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখে বিনা চিকিৎসায় তাঁকে অসুস্থ করে দিয়ে ছিলো। 
উপজেলা বিএনপি নেতা ও বরমী ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল আকন্দ রনি’র সভাপতিত্বে করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা মোক্তারুল করিম মোড়ল শামীম, এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।