• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728" title="ad728">
পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি...

পিআরের বিরুদ্ধে অনড় বিএনপি...

নির্বাচন বিঘ্নিত বা বানচাল করতে সম্পূর্ণ অসদুদ্দেশ্যেই পিআর পদ্ধতি দাবি করা হচ্ছে মনে করছেন তাঁরা।পিআর পদ্ধতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে অনেকেই বিভিন্ন বক্তব্য দিয়েছেন। কারণ দেশের জনগণের অধিকার রয়েছে জানার-তারা কাকে ভোট দিচ্ছেন এবং কে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন। কিন্তু প্রস্তাবিত পিআর পদ্ধতিতে কোনো ব্যক্তিকে সরাসরি নির্বাচিত করার সুযোগ না থাকায় জনগণ স্পষ্টভাবে জানতে পারছেন না তারা কাকে সংসদে পাঠাচ্ছেন। তাই জাতীয় সংসদ কিংবা সরকারের প্রতিনিধিত্ব করতে চাইলে রাজনৈতিক দল বা ব্যক্তিকে অবশ্যই জনগণের মুখোমুখি হয়ে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে হবে।’অন্যদিকে, জুলাই সনদের বিষয়ে সুষ্ঠু সমাধানের প্রত্যাশা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জুলাই সনদের তিনটি অংশ রয়েছে। এক. ভূমিকা, দুই. ৮৪ দফা প্রস্তাব এবং তিন. অঙ্গীকারনামা।